ঢাকা, শনিবার, ৬ জুন, ২০২৬

ভারত-বাংলাদেশের ক্রিকেট খেলায় দু'দলকেই শুভকামনা জানালেন মোদি

ads

সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এই ম্যাচে জয় পেতে মরিয়া দুই দলই। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে বাংলাদেশকে শুভকামনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।


শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ। এই লড়াইয়ের আগে দুই দলকেই শুভকামনা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে সেমিফাইনালের স্বপ্নও অনেকটা ফিকে বাংলাদেশ দলের। তবে সেমিতে খেলতে হলে আজ ভারতের বিপক্ষে জিততে হবে টাইগারদের। আর এই ম্যাচে হারলেই শেষ হয়ে যাবে সব সম্ভাবনা।


এদিকে, দু’দিনের রাষ্ট্রীয় সফরে বর্তমানে নয়াদিল্লিতে অবস্থান করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানা তৃতীয় মেয়াদে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সরকার গঠনের পর নয়াদিল্লিতে এটিই কোনো সরকারপ্রধানের প্রথম দ্বিপক্ষীয় সফর। বৈঠক শেষে দু’দেশের মধ্যে অন্তত ১০টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়।


যৌথ সংবাদ সম্মেলনের একপর্যায়ে মোদি বলেন, ‘আমি আজ সন্ধ্যায় ক্রিকেট বিশ্বকাপ ম্যাচের জন্য উভয় দলকে শুভকামনা জানাই। বাংলাদেশ ভারতের বৃহত্তম উন্নয়ন অংশীদার এবং আমরা বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ অগ্রাধিকার দেই।’


সুপার এইটের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ডিএলএস মেথডে ২৮ রানে পরাজিত হয়েছে বাংলাদেশ। অন্যদিকে আফগানিস্তানকে গুঁড়িয়ে সুপার এইট শুরু করে ভারত।

ads
ads
ads

Our Facebook Page